রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘ ৪৫ বছর পলাতক ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।


