
শেরেবাংলা নগর, ৪ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার ৪ মার্চ দুপুরে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলামের নেতৃত্বে রাজধানীর শেরেবাংলা নগরে এই শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় চিফ হুইপ ছাড়াও উপস্থিত ছিলেন হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ.বি.এম আশরাফ উদ্দিন নিজান।
পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং প্রয়াত নেতাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উক্ত অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।
এম ম/ ৪ মার্চ ২০২৬





