জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বিশেষ বৈঠক – DesheBideshe

জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বিশেষ বৈঠক – DesheBideshe

জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে বিরোধীদলীয় সংসদ সদস্যদের বিশেষ বৈঠক – DesheBideshe

জাতীয় সংসদ ভবন, ২৯ মার্চ – জাতীয় সংসদের মুলতবি হওয়া অধিবেশন পুনরায় শুরুর আগে বিরোধীদলীয় সংসদ সদস্যরা একটি বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন।

রবিবার ২৯ মার্চ সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই বৈঠকে সভাপতিত্ব করেন।

এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক সংসদ সদস্য নাহিদ ইসলাম এবং বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খানসহ অন্যান্য সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় যে চলমান অধিবেশনে বিরোধী দলের সংসদ সদস্যদের সার্বিক অবস্থান এবং কৌশল নির্ধারণ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। এদিকে মুলতবির পর রবিবার বিকেল ৩টায় সংসদ ভবনের মূল অধিবেশনকক্ষে পুনরায় অধিবেশনের কার্যক্রম শুরু হয়।

উল্লেখ্য যে গত ১২ মার্চ শুরু হওয়া এই সংসদ অধিবেশন ঈদুল ফিতর এবং অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ মুলতবি ঘোষণা করা হয়েছিল। সেই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ।

এ এম/ ২৯ মার্চ ২০২৬



Scroll to Top