এই খবরটি পডকাস্টে শুনুনঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে জলপাইয়ের বিচি গলায় আটকে তুবা মনি (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু তুবা মনি উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামের মজিবুর রহমানের মেয়ে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার জানায়, বুধবার দুপুরের দিকে একটি জলপাইয়ের বিচি শিশু তুবা মনির গলায় আটকে যায়। পরে শ্বাসরুদ্ধ হয়ে দীর্ঘক্ষণ খিচুনি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ ঈশা খাঁন জানান, গলায় বিচি আটকে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় শিশুটি। হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছিল তার।




