জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

জয়ন্তিকা এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের অভিযান, ১২ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১নিজস্ব প্রতিবেদক : সিলেট থেকে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে ১২ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশের ঢাকা জেলার ডিবি টিম।

আজ (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের ১ নং প্লাটফর্মে ট্রেনের ‘ঘ’ বগির ৪নং কেবিনে এই অভিযান পরিচালনা করা হয়।

এ ঘটনায় জড়িত জবরুল হক (৩৯) নামে একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বাড়ি সিলেট সদরের শাপলাবাগ কল্যানপুর এলাকায়। জবরুল হকের বিরুদ্ধে এর আগে গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

রেলওয়ে পুলিশ জানায়, উদ্ধারকৃত ১২ হাজার পিস ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকা রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুক মিয়া বলেন, ‘রেলপথ ব্যবহার করে কোনও মাদক কারবারিকে মাদক পরিবহন কিংবা ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হবে না। ঢাকা রেলওয়ে পুলিশ যাত্রীদের নিরাপত্তা ও মাদকমুক্ত রেলপথ নিশ্চিত করতে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে যাচ্ছে।’

ভূমি সেবা পেতে আর দুর্নীতির শিকার হতে হবে না: প্রধানমন্ত্রী

জুম বাংলা নিউজ

জুম বাংলা নিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

গুগলে iNews Zoombangla অনুসরণ করুন

আপনার Google নিউজ ফিডে iNews Zoombangla থেকে আরও আপডেট পেতে Google ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পে ট্যাপ করুন।


গুগলে iNews Zoombangla অনুসরণ করুন

Scroll to Top