জমজমাট চকবাজারের ইফতার বাজার | চ্যানেল আই অনলাইন

জমজমাট চকবাজারের ইফতার বাজার | চ্যানেল আই অনলাইন

রোজা এলেই পুরান ঢাকার চকবাজার রূপ নেয় এক ভিন্ন আমেজে। শত বছরের ঐতিহ্য নিয়ে এখানে বসে দেশের অন্যতম বড় ইফতার বাজার। বিকেল গড়াতেই সরু গলিতে নেমে আসে মানুষের ঢল—ইফতারি কিনতে আর ঐতিহ্যের স্বাদ নিতে। চকবাজারের ইফতার মানেই— কাবাব, বাখরখানি, নান, বোরহানি , হালিম, ছোলাবুটও বিখ্যাত জিলাপি। ব্যবসায়ীরা বলছেন, রমজানে বিক্রি কয়েকগুণ বেড়ে যায়। তবে ক্রেতাদের অনেকেই দামের ঊর্ধ্বগতিতে কিছুটা অস্বস্তির কথা জানিয়েছেন। তবুও ইফতারের আগে শেষ মুহূর্তের কেনাকাটায় জমে ওঠে পুরো এলাকা। ঐতিহ্য, স্বাদ আর উৎসবের আমেজ—সব মিলিয়ে রোজার মাসে চকবাজার যেন এক প্রাণের মেলা।

Scroll to Top