জন্মাষ্টমী: অশান্ত চিত্তে শান্তিদাতা শ্রীকৃষ্ণ

শ্রীকৃষ্ণের জন্মোৎসবে আমরা তাঁর আদর্শকে স্মরণ করি। আনন্দের সঙ্গে পরম পবিত্রতায় জন্মাষ্টমী উদ্‌যাপন করি। বিশ্বাস করি, ভগবান লাভ বা তাঁর ধামপ্রাপ্তিই পরমশান্তি।

শ্রীকৃষ্ণের শিক্ষা মানবজাতিকে কর্তব্যের পথে পরিচালিত করে। তাঁর প্রতি প্রেম মানুষকে সত্যের পথে নিয়ে যায় এবং তাঁর প্রতি ভক্তি মানুষকে পরম আশ্রয়ের সন্ধান ও মুক্তি দেয়।

আজ জন্মাষ্টমীর এ শুভক্ষণে আমাদের প্রার্থনা: নন্দনন্দন শ্রীকৃষ্ণকে স্মরণ—মনন, চিন্তন ও অধ্যয়নে আমাদের হৃদয়ে আপনার সেই নির্মল প্রেম জাগ্রত করুন। আদর্শ ও শিক্ষার মধ্য দিয়ে আমাদের জীবনকে সত্য, সুন্দর, প্রেম, ভক্তি ও মানবকল্যাণের পথে পরিচালিত করুন। শুভ জন্মাষ্টমী।

Scroll to Top