
ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মন্তব্য করেছেন যে, গণভোটের জনরায়কে উপেক্ষা করেই নতুন সংসদের যাত্রা শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, প্রথম দিনেই জনমতের প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে এবং এখন বিরোধী দলের পরবর্তী পদক্ষেপ দেখার অপেক্ষায় রয়েছেন দেশবাসী।
মূলত বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এদিকে একই ইস্যুতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সরকার তার যাত্রা শুরু করল।
এসএএস/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬





