জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর | চ্যানেল আই অনলাইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু ১ ডিসেম্বর | চ্যানেল আই অনলাইন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা আগামী ১ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ১৫ ডিসেম্বর রাত ১১.৫৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ বা ২০২২ সালে এসএসসি/ সমমান ও ২০২৪ সালে এইচএসসি/ সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করে কেবল তারাই ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবে।

এবার ৫টি ইউনিটে মোট তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারুকলা অনুষদের ই ইউনিটের পরীক্ষা ৩১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা হতে সকাল ১১.৩০টা পর্যন্ত, বিকেল ২.৩০টা হতে বিকেল ৪টা পর্যন্ত, বিকেল ৫টা হতে বিকেল ৬.৩০টা পর্যন্ত মোট তিনটি শিফটে হবে।

GOVT

ইউনিট-ডি সামাজিক বিজ্ঞান অনুষদ ১৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯.৩০টা হতে সকাল ১০.৩০টা পর্যন্ত দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত, বিকাল ৩.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত তিন শিফটে হবে।

ইউনিট-বি কলা অনুষদ ১৫ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত, দুপুর ১টা হতে দুপুর ২টা পর্যন্ত, বিকাল ৪টা হতে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ইউনিট-এ বিজ্ঞান ও লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদ ২২ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত, দুপুর ১টা হতে দুপুর ২টা পর্যন্ত বিকাল ৪টা
হতে বিকাল ৫টা পর্যন্ত হবে।

ইউনিট-সি বিজনেস স্টাডিজ অনুষদ ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯.৩০টা হতে সকাল ১০.৩০টা পর্যন্ত, দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত, বিকাল ৩.৩০টা হতে বিকাল ৪.৩০টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীকে অনলাইনে আবেদন পূরণকালীন প্রাথমিক আবেদন ফি হিসেবে ১০০ টাকা প্রদান করতে হবে। আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রথম থেকে ৪০ হাজার তম পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেয়া হবে। যে সকল আবেদনকারী প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত হবে তাদেরকে ৭০০ টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

আবেদন করার নিয়ম, বিস্তারিত তথ্য, আবেদন ফি, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ফি এবং জমা দেয়ার পদ্ধতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট -এ ভর্তি নির্দেশিকায় পাওয়া যাবে।

Chokroanimation

Scroll to Top