সকালের সূর্য নাকি দিনের পূর্বাভাস দেয়। তেমনই ফুটবলের ভবিষ্যৎ কয়েকজন তারকাকে কি দেখা গেল এবারের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে?
এই মঞ্চ থেকেই তো আলো ছড়াতে শুরু করেছিলেন ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনিও, লিওনেল মেসি, সের্হিও আগুয়েরো, পল পগবা, আর্লিং হলান্ডদের মতো তারকারা।
গতকাল মরক্কোর চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হওয়া ২০২৫ আসরও দিয়েছে নতুন কিছু নাম। এমন কিছু ফুটবলার উঠে এসেছেন, যাঁরা একক নৈপুণ্যে বদলে দিয়েছেন ম্যাচের গতিপথ। সবার দল সাফল্য না পেলেও ভবিষ্যতের অনুপ্রেরণা তাঁরা ঠিকই সঙ্গে নিয়ে গেছেন। পড়ুন সে রকম ৭ তরুণ ফুটবলারের গল্প।



