ছাত্রলীগে সক্রিয় থাকায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা – DesheBideshe

ছাত্রলীগে সক্রিয় থাকায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা – DesheBideshe

ছাত্রলীগে সক্রিয় থাকায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা – DesheBideshe

ঝিনাইদহ, ৪ মার্চ – ঝিনাইদহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগে সক্রিয় থাকার অভিযোগে নিজের ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। সোমবার (২ মার্চ) জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন মো. আবু জাফর নামের এক ব্যবসায়ী।

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের বাসিন্দা ৪৮ বছর বয়সী আবু জাফর তাঁর ২৪ বছর বয়সী ছেলে নাহিদ হাসান সবুজকে ত্যাজ্য করেছেন। নাহিদ বর্তমানে ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হলফনামায় উল্লেখ করা হয়েছে, নাহিদ দীর্ঘ দিন ধরে পরিবারের অবাধ্য হয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছেন এবং পরিবারের সঙ্গে বসবাস না করে নিজের ইচ্ছামতো চলছেন।

বিশেষ করে ৫ আগস্ট ২০২৪-এর পর ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তিনি সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন। গত ২১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ে পতাকা উত্তোলনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বাবা হিসেবে আবু জাফর সামাজিকভাবে বিব্রতবোধ করেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হলফনামায় বাবা উল্লেখ করেন যে, ছেলের কোনো আয় রোজগার, দায় দেনা বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় পরিবার নেবে না। ভবিষ্যতে তাঁর সঙ্গে পরিবারের সব ধরনের আইনি ও রক্ত সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে বলে তিনি ঘোষণা দেন।

এসএএস/ ৪ মার্চ ২০২৬



Scroll to Top