ছাত্রদল কর্মীকে হত্যা: প্রধান আসামি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক

ছাত্রদল কর্মীকে হত্যা: প্রধান আসামি অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক

নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে (৪০) অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে সেনাবাহিনীর নরসিংদী ক্যাম্পের অধিনায়ক লে: কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ এ তথ্য জানান।

এর আগে রাত ১০টার দিকে মাধবদী থানাধীন পাঁচদোনার আসমান্দীরচর গ্রামের একটি বাড়ি হতে তাকে আটক করা হয়।

আটক শাহ আলম নরসিংদীর মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের ধুন্দলপাড়া গ্রামের মৃত কাজিমুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় হত্যাসহ মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লে. কর্ণেল মোহাম্মদ হুমায়ুন রশীদ জানান, ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম মঙ্গলবার রাত ৮টার দিকে অতর্কিতে আসমান্দির চর গ্রামের একটি বাড়ির ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এসময় এলাকাবাসীকে ভয় দেখানোর জন্য কয়েক রাউন্ড গুলি ছুড়ে। আতংকিত এলাকাবাসী সেনাবাহিনীকে ফোন করলে সেনাবাহিনীর দুইটি বিশেষ টহল দল বাড়িটি ঘেরাও করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শাহ আলম সেনাবাহিনীকে উদ্দেশ্য করে চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুঁড়ে। প্রায় দেড় ঘন্টার চেষ্টার পর শাহ আলম অস্ত্রসহ সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এ সময় শাহ আলমের কাছ থেকে একটি 7.65 M M (FATIH 13 মডেলের) পিস্তল, এক রাউন্ড গুলি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা ৯ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়। পরে রাতেই তাকে পুলিশের কাছে হস্থান্তর করে সেনাবাহিনী।

GOVT

উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর দিবাগত রাতে পাঁচদোনায় ব্যাডমিন্টন খেলা থেকে ডেকে নিয়ে ছাত্রদল কর্মী হুমায়ুনকে হত্যা করে দুর্বৃত্তরা। এই হত্যা মামলার প্রধান আসামী ছিল ভাড়াটিয়া খুনী শাহআলম।

Shoroter Joba

Scroll to Top