‘চোট’, ‘চিট’ আর নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন তামিম

‘চোট’, ‘চিট’ আর নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন তামিম

তামিমও নতুন কিছু বললেন না, ‘না! আমার কাছে মনে হয় না। চোট এমন একটা অংশ, আমি এখনো বলব যে ক্রিকেট বা যেকোনো খেলায় কেউ বলতে পারবে যে আমি শতভাগ ফিট। ৯০ ভাগ, ৭০ ভাগ, ৮০ ভাগ ফিট থাকে। কিছু না কিছু সবার কমবেশি সমস্যা থাকেই। তার মানে এটা না যে সে খেলবে না। আমাদেরও একই। রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ) মাত্রই চোট থেকে এসেছেন। তিনি নিজে যদি মনে করেন তৈরি আছেন, অবদান রাখতে পারবেন, তাহলে অবশ্যই খেলবেন।’

বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে তামিম কবে ফিরবেন, সে প্রশ্নটা থেকেই যায়। তামিম এর আগে বলেছিলেন, বিসিবির সঙ্গে বসে আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করবেন। সে আলোচনাটা এই বিপিএলের মধ্যেই হতে পারে। সিদ্ধান্তটাও জানা যাবে এর পরই। তামিম বললেন, ‘খুবই তাড়াতাড়ি আপনারা জানতে পারবেন। আশা করি, বিপিএলের মাঝেই আপনারা জানতে পারবেন।’

Scroll to Top