‘চোকার্স’ তকমা কাটল না সাউথ আফ্রিকার। টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ আসরে ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছিল প্রোটিয়াদের। এবার তাদের দৌড় থামল সেমিফাইনালে। তৃতীয় বার সংক্ষিপ্ত সংস্করণের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হল তাদের। কলকাতায় ফিন অ্যালেনের সেঞ্চুরিতে প্রোটিয়াদের হারিয়ে দ্বিতীয়বারের ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড।




