চুরির অপবাদে হোটেলকর্মীর চুল কেটে শরীরে পোড়া মবিল ঢেলে ঘোরানো হলো

চুরির অপবাদে হোটেলকর্মীর চুল কেটে শরীরে পোড়া মবিল ঢেলে ঘোরানো হলো

চট্টগ্রামের আনোয়ারায় মুঠোফোন চুরির অভিযোগে এক হোটেলকর্মীর চুল কেটে শরীরে পোড়া মবিল ঢেলে জনসমক্ষে ঘোরানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার কালাবিবি দীঘির মোড়ের টানেল রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার একটি ২৯ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ টানেল রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ মাসুদ (৪৪) ও কর্মচারী মো. ফখরুদ্দিনকে (২৯) আটক করে।

নিপীড়নের শিকার হোটেলকর্মীর নাম মো. হিরু আলম (৩২)। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা।

Scroll to Top