চুরির অপবাদে মায়ের সামনে ছেলেকে পেটালেন প্রবাসী, ভিডিও ভাইরাল

চুরির অপবাদে মায়ের সামনে ছেলেকে পেটালেন প্রবাসী, ভিডিও ভাইরাল

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি লাঠি দিয়ে ওই কিশোরকে পেটাচ্ছেন মাজেদ। পেটানোর এক পর্যায়ে লাঠি ভেঙে গেলে একটি ইট দিয়ে মারার জন্য তেড়ে যান মাজেদ। এ সময় সেখানে ওই কিশোরের মাসহ আরও কয়েকজন দাঁড়িয়ে ছিলেন। ছেলেকে মারধর দেখে মা উচ্চস্বরে কাঁদছিলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে প্রবাসী মাজেদের ছেলের সুন্নতে খতনা অনুষ্ঠান ছিল। দাওয়াত পেয়ে ওই কিশোর মাজেদের বাড়িতে গিয়েছিল। অনুষ্ঠানের দিন মাজেদের স্ত্রী রুমা খাতুনের প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার সোনার গয়না চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহ হওয়ায় ১৮ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে ওই কিশোরকে তুলে নিয়ে যান মাজেদ ও তাঁর লোকজন। পরে মাজেদের বাড়িতে আটকে রেখে গাছে বেঁধে নির্যাতন করা হয় ওই কিশোরকে। পরদিন ছেড়ে দেওয়া হয়। এরপর ২৩ আগস্ট সকালে ওই কিশোরের বাড়িতে গিয়ে ফের তাকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করে লাঠি ভেঙে ফেলেন মাজেদ। তবে আজ সোমবার সকাল থেকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক ভাইরাল হয়।

Scroll to Top