চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ | চ্যানেল আই অনলাইন

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ | চ্যানেল আই অনলাইন

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের বিপরীতে ভারত অভ্যন্তর থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোরে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তের ভারত অভ্যন্তরের হেন্তের বিল থেকে তাদের আটক করে নিয়ে যান ভারতীয় ম্যাটারী বিএসএফ ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ফকির পাড়ার সন্তোর ছেলে রকো হোসেন (৩০) এবং মসজিদ পাড়ার খোদাবক্সের ছেলে রাশিদুল দুলি (৩৩)।

স্থানীয়রা জানান, রকো ও দুলিসহ বেশ কয়েকজন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তারা সীমান্ত রক্ষীবাহিনী চোখ ফাঁকি দিয়ে ভারতের কাটাতার ভেদ করে দেশে নিয়মিত মাদক আনতেন। শনিবার ভোরে ভারত অভ্যন্তরে প্রবেশ করে মাদক নিয়ে দেশে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।

মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দু’জন যুবক বাংদেশের শূন্য রেখা অতিক্রম করে ভারত অভ্যন্তরের ৫০ গজ ভিতরে ঢুকে মাদক আনতে গেলে বিএসএফের হাতে তারা মাদকসহ আটক হন। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তারা বিষয়টি জানতে পেরেছেন, আটক ব্যক্তিদের ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Scroll to Top