চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে ঐতিহাসিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । বৈঠকে শি জিন পিং বলেন, চীন বাংলাদেশের উন্নয়নে ভাল বন্ধু | বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টারা জানিয়েছেন, মিয়ানমার হয়ে চীনে একটি করিডর করার বিষয়ে আলোচনা হয়েছে । তিস্তা মহাপরিকল্পনাসহ পানি ব্যবস্থাপনায় চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায় । রোহিঙ্গা ইস্যুতেও ইতিবাচক ভূমিকা রাখতে চায় চীন। প্রধানমন্ত্রীর এই সফরকে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন তারা ।


