আঘাত পাওয়ার পর সীমানার ওপাশে লুটিয়ে পড়েন চান্দিমাল এবং যন্ত্রণায় ছটফট করেন। সতীর্থ, ফিজিওথেরাপিস্ট ও চিকিৎসক দ্রুত ছুটে যান তাঁর কাছে। মাঠেই চলে প্রাথমিক চিকিৎসা।
তবে চোটের কারণে মাঠে থাকতে পারেননি চান্দিমাল। সতীর্থদের সহায়তায় কোনোমতে পায়ে ভর দিয়ে ড্রেসিংরুমের দিকে হেঁটে যান। তাঁর জায়গায় বদলি ফিল্ডার হিসেবে মাঠে নামেন পাসিন্দু সুরিয়াবান্দারা।