মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম। তাঁরা তিনজনই পলাতক আর কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ডিএমপির রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুলকে ছয় বছরের, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেনকে চার বছর এবং সাবেক কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলামকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আজ এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে আজ সুপ্রিম কোর্টে চানখাঁরপুলের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। আপিলে যেসব আসামিদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে, সেই কারাদণ্ডকে বাড়িয়ে সর্বোচ্চ শাস্তির প্রার্থনা করা হয়েছে।


