চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

পাবনায় নির্মাণাধীন পাবনা মেডিক্যাল কলেজ প্রকল্পে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, মারধর এবং কাজের পরিবেশ বিঘ্নিত করার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারভুক্ত তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

চাঁদাবাজি মামলায় পাবনায় ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

গ্রেপ্তারকৃতরা হলেন মাসুদ রানা (৩৫), সজল (৩২) ও নকশাল ইসমাইল (৩৫)।

শুক্রবার (২২ মে) দুপুরে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান জানান, পুলিশ সুপার ছুফি উল্লাহর নির্দেশনায় এবং তার তত্ত্বাবধানে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল ২১ মে রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নির্মাণাধীন মেডিক্যাল কলেজ প্রকল্পে কর্মরত ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন, হামলা ও কাজের পরিবেশ নষ্ট করার অভিযোগ ছিল। পরে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে মামলা হলে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিনজনকে গ্রেপ্তার করে।

অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুর রহমান আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

জুমবাংলা আইনিউজ

জুমবাংলা আইনিউজ

inews.zoombangla.com

অনুসরণ করুন

Google-এ ZoomBangla iNews অনুসরণ করুন

আপনার গুগল নিউজ ফিডে ZoomBangla iNews থেকে আরও আপডেট পেতে গুগল ফলো পৃষ্ঠাটি খুলুন এবং চেকমার্ক বিকল্পে ট্যাপ করুন।


Google-এ ZoomBangla iNews অনুসরণ করুন

Scroll to Top