চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু | চ্যানেল আই অনলাইন

চাঁদপুর সদর উপজেলার মান্দারী এলাকায় স্থানীয় যুবকদের পরিচালিত মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনায় শাহজাহান পাটোয়ারী (৫০) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানের একপর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন শাহজাহান পাটোয়ারী। পরে তাঁকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদকে দায়ী করে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন।

তবে স্বপন মাহমুদ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে, পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Scroll to Top