চলন্ত ট্রেনের নিচে পড়ে ভ্যান চালকের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

চলন্ত ট্রেনের নিচে পড়ে ভ্যান চালকের মৃত্যু | চ্যানেল আই অনলাইন

জয়পুরহাটের পাঁচবিবিতে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে নিচে পড়ে সচীন চন্দ্র (৩৫) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাত দেড় টায় রেলষ্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত সচীন পাঁচবিবি পৌরসভার মদিনা মসজিদ এলাকার নিতাই চন্দ্রের ছেলে।

GOVT

পাঁচবিবি ষ্টেশন মাস্টার জয়ন্ত চক্রবর্তী জানান, রাত দেড় টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি গামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ষ্টেশন অতিক্রম করার সময় ওই ব্যক্তি চলন্ত ট্রেনের নিচে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

Chokroanimation

Scroll to Top