গ্রাহকের আস্থাই আরবানের পুঁজি

গ্রাহকের আস্থাই আরবানের পুঁজি

সময়ের সঙ্গে নতুন প্রকল্প ও নতুন প্রজন্মের গ্রাহক যুক্ত হয়েছে। কিন্তু নির্মাণের সর্বোচ্চ মান, প্রতিশ্রুতি, স্বচ্ছতা ও গ্রাহকের আস্থা আজও আরবানের কাজের কেন্দ্রবিন্দুতে।

নাজীম উদ্দিন আহমেদের নেতৃত্বে গড়ে ওঠে পণ্ডুঘর গ্রুপ। পোলার আইসক্রিম, ড্যান কেক, রুট টু মার্কেট, অরবিট টেকনোলজিস এবং শতভাগ রপ্তানিমুখী টেক্সটাইল ও গার্মেন্টস প্রতিষ্ঠান ইন্টারস্টফ ও এসএফএম এই গ্রুপের ব্যবসার অংশ। গ্রুপের প্রথম ও ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান হিসেবে আরবান দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও পেশাদার ব্যবস্থাপনার ভিত্তিতে কাজ করছে।

আরবানের প্রকল্প রয়েছে ধানমন্ডি, গুলশান, বনানী, বারিধারা, ইন্দিরা রোড, মোহাম্মদপুর, লালমাটিয়া, আদাবর, উত্তরা ও বসুন্ধরা আবাসিক এলাকায়। তবে প্রতিষ্ঠানটির কাছে প্রকল্পের সংখ্যা বা ভবনের আকারই সাফল্যের একমাত্র মাপকাঠি নয়। প্রতিটি প্রকল্পে বসবাসকারীদের সন্তুষ্টি এবং জমির মালিক ও গ্রাহকদের দীর্ঘমেয়াদি আস্থাকে তার অর্জনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করার কথা বলছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

Scroll to Top