গুলশান থেকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গ্রেফতার – DesheBideshe

গুলশান থেকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গ্রেফতার – DesheBideshe

গুলশান থেকে সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গ্রেফতার – DesheBideshe

ঢাকা, ৬ আগস্ট – রাজধানীর গুলশান এলাকা থেকে গাজীপুর ৫ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে গুলশানের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

এনএন/ ৬ আগস্ট ২০২৬

Scroll to Top