গুঁড়িয়ে দেওয়া হচ্ছে লন্ডনের সেই গ্রেনফেল টাওয়ার – DesheBideshe

লন্ডন, ০৮ ফেব্রুয়ারি – ২০১৭ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় লন্ডনের আকাশচুম্বী ভবন গ্রেনফেল টাওয়ার।সেই অগ্নিকাণ্ডে ৭২ জনের মৃত্যু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে এমন ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেনি। গতকাল শুক্রবার ব্রিটিশ সরকার জানিয়েছে, তারা ভবনটি গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন।

লন্ডনের অন্যতম ধনী এলাকা গ্রেনফেলের ২৩ তলা বিশিষ্ট সামাজিক আবাসন ভবনে ২০১৭ সালের ১৪ জুন ভোরে আগুন লাগে। এতে ৭২ জন মারা যান এবং আহত হন আরও কয়েকশত মানুষ।

গত বুধবার ব্রিটেনের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার গ্রেনফেল টাওয়ারে নিহত ও আহতদের আত্মীয়স্বজনদের প্রতিনিধিত্বকারী ‘গ্রেনফেল নেক্সট অব কিন’ নামের একটি অ্যাডভোকেসি গ্রুপকে নিশ্চিত করেছেন, লন্ডনের গ্রেনফেল টাওয়ার ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে টাওয়ারটি ভেঙে ফেলার সিদ্ধান্তের কোনও কারণ জানাতে পারেননি রেনার। টাওয়ারটি ভেঙে ফেলার পরিকল্পনায় হতাহতদের কিছু পরিবারের সদস্য ক্ষুব্ধ হয়েছেন। তাদের দাবি, অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ফৌজদারি অভিযোগ না আনা পর্যন্ত স্মারক হিসেবে টাওয়ারটি সংরক্ষণ করা হোক।

জানা গেছে, বিশাল এই ভবন গুড়িয়ে দিতেও ২ বছর সময় লাগবে। এক বিবৃতিতে সরকার জানায়, ‘গ্রেনফেল টাওয়ার খুব সাধধানে ভাঙা হবে।’ ১৪ জুন এর অগ্নিকাণ্ডের ঘটনার ৮ বছর পূর্তির পর এই ভাঙার কাজ শুরু হবে।

সূত্র: আমাদের সময়
আইএ/ ০৮ ফেব্রুয়ারি ২০২৫

Recent Posts

খুলনা-৩, ৬ ফেব্রুয়ারি – ‘স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই’ স্লোগানকে সামনে রেখে খুলনা-৩ আসনের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের সুবিধার্থে বিএনপির উদ্যোগে চালু করা হয়েছে ফ্রি ওয়াইফাই জোন। খুলনা-৩ আসনের প্রতিটি থানার আওতাধীন খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী এলাকায় মোট ৬টি পয়েন্টে ২৪ ঘণ্টা উচ্চগতির ইন্টারনেট সুবিধাসম্পন্ন ‘বকুল’স ওয়াইফাই জোন’ উদ্বোধন করা হয়েছে। কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই যে কেউ খুব সহজে এই ওয়াইফাই সেবায় সংযুক্ত হতে পারবেন বলে জানানো হয়েছে। এ বিষয়ে রকিবুল ইসলাম বকুল উল্লেখ করেন যে বর্তমান বিশ্বে ইন্টারনেট আর কোনো বিলাসিতা নয় বরং এটি শিক্ষা, কর্মসংস্থান ও সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য একটি মৌলিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান জ্ঞান অর্জন এখন আর শুধু লাইব্রেরির চার দেয়ালে সীমাবদ্ধ নেই এবং হাতের মুঠোয় ইন্টারনেট থাকায় তরুণরা আধুনিক প্রযুক্তি শিখে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জনের সুযোগ পাচ্ছে। তিনি আরও জানান যে পর্যায়ক্রমে এই ফ্রি ওয়াইফাই সেবা খুলনা-৩ এর প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সম্প্রসারণ করা হবে যাতে কোনো গ্রাম বা নাগরিক ডিজিটাল সেবা থেকে বঞ্চিত না থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগটি খুলনায় ডিজিটাল বৈষম্য কমানো এবং টেকসই কমিউনিটি উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন যে ফ্রি ওয়াইফাই সেবার মাধ্যমে শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বৃহত্তর অর্থনীতির সঙ্গে আরও সহজে সংযুক্ত হতে পারবে। এ এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬ – DesheBideshe

Scroll to Top