গার্ডিয়ান নির্বাচিত ২০২৫ সালের সেরা ফিকশন

গার্ডিয়ান নির্বাচিত ২০২৫ সালের সেরা ফিকশন

২০২৫ সালের বুকার পুরস্কার পেয়েছে ডেভিড স্যালের ফ্লেশ। মানবদেহ ও ক্ষমতার সম্পর্ক নিয়ে নির্মম এই উপন্যাসটি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

এ ছাড়া ম্যাডেলিন থিয়েনের দ্য বুক অব রেকর্ডস অভিবাসনকে কেন্দ্র করে লেখা একটি গুরুত্বপূর্ণ সংযোজন ছিল।

এরিক পুচনারের ড্রিম স্টেট, সুসান চোইয়ের ফ্লাশলাইট, তাশ আউয়ের দ্য সাউথ, গুরনাইক জোহালের সরস্বতী, কেশব গুহর দ্য টাইগার’স শেয়ার, কেটি কিতামুরার অডিশন উপন্যাসগুলো পরিবার ও ব্যক্তিজীবনের ভেতর দিয়ে ইতিহাস, রাজনীতি ও জলবায়ুসংকটের প্রভাব তুলে ধরেছে।

জো হারকিনের দ্য প্রিটেন্ডার, এমা জেন আনসওয়ার্থের স্লাগস ও রেবেকা ওয়েটের হ্যাভক উপন্যাসগুলোতে ছিল কমেডির ছোঁয়া। অন্যদিকে মারিয়া রেভার এন্ডলিং ইউক্রেন যুদ্ধের বাস্তবতার কৌতুককে পরিণত করে তীব্র প্রতিবাদে, আর ওইসিন ফ্যাগাসের ইডেন’স শোর ছিল উপনিবেশবাদ ও বিপ্লব নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গ।

Scroll to Top