গাজীপুর যুবদলে নতুন সভাপতি পলাশ ও সাজেদুল

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি পৃথক বিজ্ঞপ্তিতে কমিটি দুটির অনুমোদন দেন।

জেলা কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন তপন খান, সহসভাপতি নাজিম সরকার, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার।

মহানগর কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন মাহমুদ হাসান রাজু। সহসভাপতি হয়েছেন মোহাম্মদ ফয়সল হোসেন ও নাজমুল খন্দকার সুমন। ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহাবুবুল আলম মাসুম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন নাজমুল হোসেন মন্ডল।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ দিনের মধ্যে উভয় শাখার ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

নতুন কমিটি ঘোষণার পর গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরার প্রত্যাশা করছেন নেতাকর্মীরা।

Scroll to Top