গণ–অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭৩% অভিযোগ

গণ–অভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৭৩% অভিযোগ

ছাত্র–জনতার আন্দোলনের সময় গত ১৮ জুলাই ধানমন্ডি এলাকায় গুলি করে হত্যা করা হয় রেসিডেনসিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজকে। এ ঘটনায় গত সেপ্টেম্বরের শুরুতে ট্রাইব্যুনালে প্রথম অভিযোগ জমা হয়। ফারহানের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া অভিযোগটি করেন।

জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে এখন পর্যন্ত যাঁদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তাঁদের মধ্যে শেখ হাসিনা ছাড়াও রয়েছেন তাঁর বোন শেখ রেহানা। হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক।

সাবেক মন্ত্রী–প্রতিমন্ত্রীর মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, আ ক ম মোজাম্মেল হক, আসাদুজ্জামান খান, আনিসুল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, ফারুক খান, শাজাহান খান, মতিয়া চৌধুরী (প্রয়াত), দীপু মনি, কামরুল ইসলাম, মহিবুল হাসান চৌধুরী, জুনাইদ আহ্‌মেদ, মোহাম্মদ আলী আরাফাত ও কামাল আহমেদ মজুমদার।

Scroll to Top