খুলে দেওয়া হলো কাপ্তাই বাধের ১৬টি জলকপাট | চ্যানেল আই অনলাইন

খুলে দেওয়া হলো কাপ্তাই বাধের ১৬টি জলকপাট | চ্যানেল আই অনলাইন

কাপ্তাই লেকের পানি বিপৎসীমার কাছাকাছি চলে আসায় দ্বিতীয় দফায় কর্ণফুলীতে পানি ছাড়া শুরু করেছে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ।

বুধবার ২০ আগস্ট রাত ৮টা থেকে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট ছয় ইঞ্চি করে খুলে দিয়ে পানি ছাড়া শুরু করা হয় বলে নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলীতে প্রবাহিত হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বর্তমানে হ্রদের পানি ও বৃষ্টিপাত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির চাপ বেশি হলে  গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে।

বুধবার রাত আটটায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.৩৫ এমএসএল। হ্রদের পানি সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে আরো ৩২ হাজার কিউসেক পানি নির্গত হচ্ছে। বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ২২০ মেগাওয়াট।

Scroll to Top