খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাঁচতলা ভবনের চতুর্থ তলায় আগুন লাগে। কক্ষটি তালাবদ্ধ অবস্থায় ছিল। এতে কক্ষের আসবাব পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০ মিনিট সময় লাগে।
মো. মাসুদ সরদার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও উদ্ধারসংক্রান্ত বিষয় তদন্ত শেষে জানা যাবে।

