খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার | চ্যানেল আই অনলাইন

খালেদের ৪ উইকেট, দুরন্তকে ১৪৫ রানে থামাল শান্তর দুর্বার | চ্যানেল আই অনলাইন

অদম্য বাংলাদেশ টি-টুয়েন্টি কাপে লিগপর্বের শেষ ম্যাচে বল হাতে দারুণ করেছেন খালেদ আহমেদ। ৪ উইকেট নিয়ে দুরন্ত একাদশের ব্যাটারদের বেশ চাপে ফেলেছিলেন দুর্বার পেসার। তবে আরিফুল ইসলাম ও এসএম মেহেরোব এর ঝড়ো ব্যাটিং এবং শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইনের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পেয়েছে দুরন্ত।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে দুরন্ত। ১৯.৫ ওভারে ১৪৫ রানে গুটিয়ে যায় তারা।

দুরন্ত ব্যাটারদের মধ্যে ৪১ রান করেন আরিফুল ইসলাম। ৩২ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১ ছক্কার মার। মেহেরোব ১ চার ও ৩ ছক্কায় ২৩ বলে ৩৬ রান করেন। শেষ দিকে সাকলাইন করেন ৯ বলে ১৮ রান। অধিনায়ক আকবর আলি করেন ৮ বলে ১৩ রান। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

দুর্বার বোলারদের মধ্যে খালেদ আহমেদ ৪ ওভারে ২৩ রানে ৪ উইকেট নেন। হাসান মাহমুদ ২ উইকেট এবং সাইফউদ্দিন ও আলিস আল ইসলাম নেন একটি করে উইকেট।

Scroll to Top