কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে | চ্যানেল আই অনলাইন

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে | চ্যানেল আই অনলাইন

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে রচিত হবে এক ইতিহাস, শতবছর আগে ইংলিশ এবং ভাইকিংসেদের লড়াইয়ের ইতিহাস আছে। এবার যুদ্ধের ময়দানে নয়, খেলার মাঠে লড়বে দুই প্রতিপক্ষ ইংল্যান্ড এবং নরওয়ে। ব্রাজিলকে সেরা ষোলোতে হারিয়ে নরওয়ে এবং স্বাগতিক মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড।

রাতে নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আর্লিং হালান্ড দেখান ঝলক। শেষ বিশ মিনিটে জোড়া গোল করেন। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়েছিলেন নেইমার। শেষে ২-১ গোলে জিতে ব্রাজিলকে বিদায় করে প্রথমবার কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে নরওয়ে।

অন্যদিকে সকালে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টারে গেছে ইংল্যান্ড। বিদায় নিয়েছে মেক্সিকো। ইংল্যান্ডের হয়ে জোড়া গোল করেছেন জুড বেলিংহ্যাম এবং একটি গোল করেন হ্যারি কেন। মেক্সিকোর গোল দুটি করেন হুলিয়ান কুইনোনেস এবং রাউল হিমেনেজ।

বাংলাদেশ সময় ১১ জুলাই দিবাগত রাত ৩টায় দ্য ভাইকিংসদের বিপক্ষে কোয়ার্টার ফাইনলে নামবে থ্রি লায়ন্স দল।

Scroll to Top