দেশের অর্থনীতি পরিস্থিতির বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর অবস্থায় নেই। আমাদের রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে ৩২ বিলিয়নে উন্নত করা হয়েছে। সরকার দেড় বছরে দেশের অর্থনৈতিক অবস্থাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করেছে।’
আসন্ন মাহে রমজানে কোনো ধরনের খাদ্যসংকট হবে না উল্লেখ করে সালেহউদ্দিন বলেন, ‘আমরা প্রয়োজনীয় সব পণ্য ও খাদ্যসমগ্রী আমদানি করছি। আশা করি, ওই সময় কোনো ধরনের খাদ্যসংকট হবে না।’
মতবিনিময় সভার পর চাঁদপুর হাসান আলী সরকারি হাইস্কুল মাঠে ভোটের মেলা পরিদর্শন করেন অর্থ উপদেষ্টা।


