কৃষিজমি যেন খালি না থাকে: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

কৃষিজমি যেন খালি না থাকে: কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কৃষকদের উৎসাহিত করলে উৎপাদন বাড়বে। তাই জমি যেন খালি না থাকে।

গতকাল ১৪ নভেম্বর বৃহস্পতিবার বরিশাল কৃষি তথ্য সার্ভিসের সম্মেলনকক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উদ্যোগে কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেসব জায়গায় এক ফসল কিংবা দুই ফসল হয়, সেখানে কীভাবে তিন ফসল করা যায়; তা নিয়ে কাজ করতে হবে। তাহলে দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ হবে।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বরিশালের শস্য ভান্ডার এখন বরেন্দ্র অঞ্চলে চলে গেছে। সেই ঐতিহ্য আবারও ফিরিয়ে আনতে হবে। এবার সার ও বীজের কোনো সংকট নেই।

GOVT

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু জুবাইর হোসেন বাবলু, বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছার, ডিএইর সরেজমিন উইংয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোজদার হোসেন, ডিএইর অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, ডিএই বরিশালের উপপরিচালক মো. মুরাদুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন্ প্রতিষ্ঠানের অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Chokroanimation

Scroll to Top