কৃশকায় হলে রেস্তোরাঁয় মূল্যছাড়

কৃশকায় হলে রেস্তোরাঁয় মূল্যছাড়

অনেকে মূল্যছাড়ের ব্যতিক্রমী এ পদ্ধতিকে স্রেফ মজা হিসেবে দেখছেন। অনেকে আবার সেটাকে গুরুত্বসহকারে নিয়েছেন। তাঁদের মতে, মজার ছলে এখানে মানুষকে তাঁর শারীরিক আকৃতি নিয়ে ছোট করা হচ্ছে। সমাজে এর খারাপ প্রভাব পড়ছে।

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ২০ শতাংশ মূল্যছাড়ের ফটক দিয়ে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হন। তাঁর উদ্দেশে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘আপনার কিছুটা মাখন দরকার।’ এরপর তিনি ১০ শতাংশ মূল্যছাড়ের ফটক দিয়ে চেষ্টা করেও ব্যর্থ হন। অবশেষে তিনি ৫ শতাংশের ক্যাটাগরি দিয়ে প্রবেশ করেন।

Scroll to Top