কুষ্টিয়ায় দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় যুবদলের দুই নেতা বহিষ্কার – DesheBideshe

কুষ্টিয়ায় দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় যুবদলের দুই নেতা বহিষ্কার – DesheBideshe

কুষ্টিয়ায় দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করায় যুবদলের দুই নেতা বহিষ্কার – DesheBideshe

কুষ্টিয়া, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান গ্রহণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুষ্টিয়ায় যুবদলের দুই নেতাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

সোমবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বহিষ্কৃতরা হলেন কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন এবং কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী হানিফ কবিরাজ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাকারিয়া আনসার মিলনকে বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে দলীয় নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায়ভার দল বহন করবে না। যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়। এ বিষয়ে মন্তব্য জানতে কুমারখালী উপজেলা যুবদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক জাকারিয়া আনসার মিলনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top