কুমিল্লার হয়ে প্রতিটি ম্যাচ জিততে চান ফোর্ড | চ্যানেল আই অনলাইন

কুমিল্লার হয়ে প্রতিটি ম্যাচ জিততে চান ফোর্ড | চ্যানেল আই অনলাইন
Nagod
Fresh Add Mobile

বিপিএল দশম আসরে শুরুটা ভালো হয়নি গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে হেরে গেছে তারা। তবে হারকে ছাপিয়ে আসরের বাকী সবগুলো ম্যাচগুলো জিততে চায় কুমিল্লা।

মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বিপিএলের সর্বোচ্চ সফল দলটি। তার আগে শনিবার মিরপুর একাডেমিতে অনুশীলন সেরে নিয়েছে তারা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে ওয়েস্ট ইন্ডিজ বোলার ম্যাথু ফোর্ড জানিয়েছেন কাউকে হালকাভাবে না নিয়ে প্রতিটি ম্যাচ জিততে চাওয়ার কথা।

‘আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই। দল হিসেবে আমাদের কী করা প্রয়োজন সেটা নিয়ে আমরা বিশ্লেষণ এবং আলোচনা করছি। আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না। আমরা খুনে মানসিকতা নিয়েই মাঠে নামব এবং আমাদেরকে নির্দিষ্ট সেই দিনে পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।’

বিপিএলের সবশেষ আসরে প্রথম তিন ম্যাচ হারলেও পরের সবগুলো জিতে শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা। এবারের মৌসুমের শুরুটাও হয়েছে হার দিয়ে। তবে প্রথম হারাটাই নাকি কুমিল্লার জন্য লাকি, লিটনকে বলেছিলেন কোচ সালাউদ্দিন। এই গল্পটা সতীর্থদের কাছ থেকে শুনেছেন ফোর্ড। তবে ঢাকার বিপক্ষে ম্যাচটা ভালো হয়নি বলে মন্তব্য করেছেন তিনি।

‘আমরা প্রথম ম্যাচ হেরেছি। আমি ছেলেদের কাছে শুনেছি আমাদের নাকি প্রথম ম্যাচ হারার ইতিহাস আছে। প্রথম ম্যাচটা ভালো হয়নি তাই এখন আমাদের সেরাটা খেলতে হবে। আমরা হেরেছি কিন্তু লড়াই করেছি। আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। হারলেও আমরা সামনে এগিয়ে যেতে পারি। আমার ব্যক্তিগত লক্ষ্য হচ্ছে ভিক্টোরিয়ান্সের হয়ে ট্রফি উঁচিয়ে ধরা। আমি এবং ছেলেরা সবাই একইভাবে ভাবছি। এটা নিয়ে আমরা সবাই কাজ করছি।’

Scroll to Top