কুকুরকে কুমিরের সামনে ফেলা হয়েছিল? ভাইরাল ভিডিও নিয়ে নানামুখী প্রতিক্রিয়া

কুকুরকে কুমিরের সামনে ফেলা হয়েছিল? ভাইরাল ভিডিও নিয়ে নানামুখী প্রতিক্রিয়া

দিঘির ঘাটে পানিতে ডুবে থাকা সিঁড়ির ধাপ থেকে কুকুরটা ওপরে ওঠার চেষ্টা করছিল; কিন্তু পা ওঠাতে পারছিল না। সামনে পানিতে মাথা তুলেছে একটা কুমির। উঠতে গিয়ে পানির মধ্যে আরও এক ধাপ নেমে গেল কুকুরটা। ওদিকে দিঘিতে থাকা কুমিরটা ধীরে ধীরে এগিয়ে আসে। হাঁ করে মুখে তুলে টেনে পানির নিচে নিয়ে যায় কুকুরটাকে। দিঘির ঘাটে দাঁড়িয়ে অনেকে তা দেখছেন। কেউ কেউ ভিডিও করছেন মুঠোফোনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো এই ভিডিও ও ছবি দেখে হৃদয় কেঁদেছে প্রাণিপ্রেমীদের। কারও ধারণা, কুকুরটাকে ইচ্ছাকৃতভাবে কুমিরের সামনে দেওয়া হয়েছে খাওয়ানোর জন্য। কেউ বলছেন, পা বেঁধে ফেলা হয়েছিল। আবার কারও ধারণা, কুমিরকে দর্শনার্থীদের কাছে আনতে টোপ হিসেবে কুকুরটাকে ব্যবহার করা হয়েছে।

বাগেরহাটের হজরত খানজাহান আলী (রহ.)–এর মাজারের দিঘির ঘাটের ওই ঘটনা নিয়ে এমন নানামুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ব্যবহারকারীরা পোস্ট, শেয়ার ও মন্তব্য করে ‘কুমিরের মুখে কুকুরটাকে ঠেলে দেওয়া হয়েছে’, এমন অভিযোগ তুলে প্রতিবাদ জানাচ্ছেন। অবশ্য এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলছেন মাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

Scroll to Top