কিছু সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়া উচিত: ডা. শফিকুর রহমান | চ্যানেল আই অনলাইন

কিছু সংস্কার কাজ শেষ করে নির্বাচন দেওয়া উচিত: ডা. শফিকুর রহমান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কিছু সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়া উচিত। নির্বাচনের জন্য দেশের মানুষ অপেক্ষায় আছে মন্তব্য করে তিনি বলেন, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমঝোতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ চায় তার দল। 

সোমবার ৯ ডিসেম্বর রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের কাফরুল দক্ষিণ থানার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বর্তমানে ভারত যা করছে, তা ঘনিষ্ঠভাবে কাজ করার লক্ষণ নয় জানিয়ে জামায়াতে আমির বলেন, পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে ভারতের চলা উচিত। যাতে দু’দেশের সমতা ও সম্মান বজায় থাকে।

মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান বলেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানে ২ হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন। চার মাসের মাথায় তাদের নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে।

GOVT

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

shoroterjoba

Scroll to Top