সংহতি জানিয়ে লেখক ও গবেষক পাভেল পার্থ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে এমনটি হওয়ার কথা ছিল না।
নুমং মারমা বলেন , পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে সারা বাংলার অগ্রগতি সম্ভব নয়। সুতরাং এই সরকারকে বলতে চাই, অনতিবিলম্বে পাহাড়ের সকল সমস্যার সমাধান করুন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রিয়া চাকমা। সমাবেশে ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার সংহতি জানিয়েছে।



