কানের ‘মার্শে দ্যু ফিল্ম’

কানের ‘মার্শে দ্যু ফিল্ম’

ফ্রান্সের শহর কানে শুরু হয়েছে ‘মার্শে দ্যু ফিল্ম’। এটি মূলত কান চলচ্চিত্র উৎসবের শিল্প ও বাণিজ্যিক অংশ। যেখানে চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, পরিবেশক, বিনিয়োগকারী এবং স্ট্রিমিং প্ল্যাটফর্ম প্রতিনিধিরা একত্র হন। এবারের আসর ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে এবং এতে বিশ্বের ১৫০টির বেশি দেশ অংশ নিচ্ছে। আয়োজকদের তথ্যমতে, এবারের মার্শে দ্যু ফিল্মে অংশ নিচ্ছেন ২০ হাজারের বেশি চলচ্চিত্রসংশ্লিষ্ট পেশাজীবী। প্রদর্শিত হচ্ছে প্রায় সাড়ে ৪ হাজার চলচ্চিত্র। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, স্পেন, ব্রাজিল, আর্জেন্টিনা, ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, কানাডা, অস্ট্রেলিয়া, মিসর, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ আরও বহু দেশ। বিশ্ব চলচ্চিত্র শিল্পে নতুন বিনিয়োগ, আন্তর্জাতিক পরিবেশনা এবং যৌথ প্রযোজনার সুযোগ তৈরিতে মার্শে দ্যু ফিল্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আয়োজন ‘মার্শে দ্যু ফিল্ম’ এ ঢোকার পথ
সাজানো একটি স্টলে বসে কাজ করছেন কয়েকজন
পুরো হল সাজানো পোস্টারে
চলচ্চিত্রের বিভিন্ন ছোট ছোট ছবি নিয়ে সাজানো একটি স্টল
‘মার্শে দ্যু ফিল্ম’ এ দর্শনার্থীদের এমন উপস্থিতি থাকে সব সময়
ঘুরে ঘুরে পোস্টার দেখছেন অনেকে
থাইল্যান্ডের একটি স্টলের সাজ
কিছু পোস্টারে আটকে যায় চোখ
পাশাপাশি স্টলগুলো দেখতে এমন
বিশাল আকারের পোস্টারে আটকে থাকে চোখ
এমন আকর্ষণীয় অনেক পোস্টার আছে স্টলগুলোয়
একটি স্টলে কাজে ব্যস্ত দুজন
বিভিন্ন ছবির পোস্টারে সাজানো একটি স্টল
চলচিত্রের এমন পোস্টার নজর কাড়ে সবার
পোস্টারের কারণে পুরো হল হয়ে আছে রঙিন
শ্রীলঙ্কার একটি স্টলে ব্যস্ত কয়েকজন
ভারতের একটি স্টলে ব্যস্ত কয়েকজন
স্টলের একটি দেয়াল
পাশাপাশি বিভিন্ন দেশের স্টল
ফুল আর পোস্টারে সাজানো একটি স্টল
Scroll to Top