কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা সন্ত্রাসী, তাদের গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা সন্ত্রাসী, তাদের গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা | চ্যানেল আই অনলাইন

কাজে যোগ না দেওয়া ১৮৭ জন পুলিশ সদস্য সন্ত্রাসী হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের দেখামাত্র গ্রেপ্তার করা হবে এবং অপরাধী হিসেবে বিচার করা হবে।

শনিবার (১৯ অক্টোবর) বেলা তিনটায় রাজশাহীতে বিজিবির দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

GOVT

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৫ বছরে মেধা তালিকার বাইরে অন্য বিবেচনায় বিসিএসে যারা নিয়োগ পেয়েছেন তাদেরও চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা আরও বলেন, পুলিশের মনোবলের উন্নতি হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরো কিছুদিন সময় লাগবে।

Chokroanimation

Scroll to Top