ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকি

ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে অবশেষে জয় তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানকে হারিয়ে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে দলটি। জয়ে অনূর্ধ্ব-২০ হকি বিশ্বকাপে খেলার আশা এখনও টিকে থাকল জুনিয়র টাইগার দলের।
কাজাখস্তানের বিপক্ষে আক্রমণাত্মক হকি খেলা বাংলাদেশ জিতেছে ৪-২ গোলের বড় ব্যবধানে। একটি করে গোল করেছেন শিমুল ইসলাম, মেহেদী হাসান অভি, তৈয়ব আলী ও মুন্না ইসলাম। প্রথম দুই ম্যাচে জিততে না পারলেও ভালো পারফরম্যান্স করেছিল বাংলাদেশ।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্বাগতিক চীনের কাছে ৩-২ গোলের হার দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল। মঙ্গলবার দাপুটে জয়ে আসরে প্রথম পয়েন্ট টেবিলে যোগের পাশাপাশি যুবারা প্রমাণ করেছে যেকোনো পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে সক্ষম।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…