কক্সবাজারে বিএনপির প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি, ‘ওসমান হাদির পরিণতি হবে’

কক্সবাজারে বিএনপির প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি, ‘ওসমান হাদির পরিণতি হবে’

শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘কক্সবাজার সদরের ডাকঘর থেকে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠির বক্তব্য অত্যন্ত উদ্বেগজনক, কুরুচিপূর্ণ এবং পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত বহন করে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনকে আহ্বান জানাই।’

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, আজ সকাল ৯টার দিকে ডাক বিভাগের পিয়ন তাঁর বড় ভাই শাহজাহান চৌধুরীর বাড়িতে একটি চিঠি দিয়ে যান। চিঠি খুলে দেখতে পান, সেখানে তাঁকে (শাহজাহান চৌধুরীকে) নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলা হয়েছে এবং না হলে হত্যা করা হবে, হাদির পরিণতি হবে। চিঠির সঙ্গে সাদা কাপড়ের টুকরা (কাফন) সংযুক্ত করা হয়েছে।

ওই চিঠিতে দেখা গেছে, চিঠির প্রেরকের নাম মুমিনুল আলম। কথিত ‘ব্যাটালিয়ন-৭১ কক্সবাজার’ নামে একটি সংগঠনের মুমিনুলকে আঞ্চলিক কো-অর্ডিনেটর হিসেবে উল্লেখ করা হয়।

Scroll to Top