ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দায়িত্ব বাড়ল সালাউদ্দিনের | চ্যানেল আই অনলাইন

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দায়িত্ব বাড়ল সালাউদ্দিনের | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে সিনিয়র সহকারী কোচের দায়িত্ব দেয়া হয়েছে। ক্যারিবিয়ানে প্রথম অ্যাসাইনমেন্টেই অবশ্য কাজ বেড়েছে তার। ডেভিড হেম্পের জায়গায় বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন।

গত বছরের মে মাসে বিসিবির হাই-পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধান কোচ হিসেবে যোগ দেয়া হেম্পকে পরে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছিল। তাকে আবার এইচপির প্রধান কোচের ভূমিকায় ফিরিয়ে নেয়া হবে।

বিপিএলের অন্যতম সফল কোচ সালাউদ্দিনকে জাতীয় দলে যুক্ত করা হয়ে উঠেছিল সময়ের দাবি। অবশেষে বিসিবি প্রধানের চেয়ারে ফারুক আহমেদ বসার পর খুলেছে দুয়ার।

২০২৫ সালের ১৫ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন সালাউদ্দিন। এর আগে ২০০৬-১০ সাল পর্যন্ত বাংলাদেশের সহকারী কোচ ছিলেন তিনি।

GOVT

বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দুইবার শিরোপা এনে দিয়েছেন সালাউদ্দিন। স্থায়ী চাকরি করতেন মাস্কো-সাকিব একাডেমিতে।

Chokroanimation

Scroll to Top