ওমান ও মালয়েশিয়ায় বৃহস্পতিবার রোজা, সৌদিতে চাঁদ দেখার অপেক্ষা – DesheBideshe

ওমান ও মালয়েশিয়ায় বৃহস্পতিবার রোজা, সৌদিতে চাঁদ দেখার অপেক্ষা – DesheBideshe

ওমান ও মালয়েশিয়ায় বৃহস্পতিবার রোজা, সৌদিতে চাঁদ দেখার অপেক্ষা – DesheBideshe

রিয়াদ, ১৭ ফেব্রুয়ারি – সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দেশটির বিভিন্ন স্থানে চাঁদ অনুসন্ধানের জন্য টেলিস্কোপ ও অন্যান্য আধুনিক যন্ত্রপাতি বসানো হয়।

সৌদি সংবাদমাধ্যম আল আখবারিয়া জানিয়েছে যে চাঁদ দেখার অন্যতম প্রধান স্থান হাউতাত সুদাইরের আবহাওয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সেখানকার পর্যবেক্ষক দল প্রস্তুত রয়েছে। পর্যবেক্ষকরা চাঁদ দেখতে পেলেই তা তাৎক্ষণিকভাবে জানানোর জন্য তৈরি আছেন।

অন্যদিকে উপসাগরীয় দেশ ওমান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। মঙ্গলবার এই দুটি দেশের কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের আকাশে রমজানের চাঁদ দৃশ্যমান হয়নি। ফলে দেশ দুটিতে আগামী বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। মালয়েশিয়ার সরকার এক বিবৃতিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

এছাড়া জিসিসি ভুক্ত দেশগুলোর মধ্যে ওমান প্রথম রমজান শুরুর তারিখ ঘোষণা করল। দেশটির হিজরি মাস পর্যবেক্ষণ কমিটি জানিয়েছে যে বুধবার শাবান মাসের শেষ দিন হিসেবে গণ্য হবে এবং এরপরই শুরু হবে সিয়াম সাধনার মাস।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬



Scroll to Top