জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন মামলায় আওয়ামী লীগের ১৬ সাবেক এমপি ও মন্ত্রীর বিরুদ্ধে আগামী ৯ই ফেব্রুয়ারী তদন্ত প্রতিবেদন দাখিল করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। চিফ প্রসিকিউটর বলেছেন পলাতক ওবায়দুল কাদেরসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেবে তদন্ত সংস্থা। এর আগে নিঃশর্ত ক্ষমা চাওয়ায় আদালত অবমাননার অভিযোগ থেকে বিএনপি নেতা ফজলুর রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত।




