ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি

ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি
ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি
বিনোদন অঙ্গনেও শুরু হয়েছে নতুন বিতর্কের ঝড়। পাকিস্তানের বিতর্কিত ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বললেন, যে দিনের ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিবাহবিচ্ছেদ হবে, সেই দিনেই নাকি ঐশ্বরিয়া তাকে বিয়ের প্রস্তাব পাঠাবেন।

মুফতি কাভি বলেন, “অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্য জীবনে নানা সমস্যা চলছে বলে আমি অবগত। আমি চাই না তাদের বিচ্ছেদ হোক, কিন্তু যদি সত্যিই তাদের মধ্যে এরকম কিছু হয়, তাহলে নিশ্চয়ই ঐশ্বরিয়া আমার সঙ্গে যোগাযোগ করবেন।”

পডকাস্টের সঞ্চালক প্রশ্ন করেন, একজন অমুসলিমকে কীভাবে তিনি বিয়ে করবেন? মুফতি কাভি বলেন, “ঐশ্বরিয়াকে ইসলাম ধর্মে দীক্ষিত করে তার নাম হবে আয়েশা। ঐশ্বরিয়া রাইয়ের মতো একজন সুন্দরী নিজের নাম হিসেবে আয়েশা রাই লিখবেন—এটা দেখলে আমার সত্যিই মজা লাগবে।”

এদিকে এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ও বিতর্ক দেখা দিয়েছে।
পাকিস্তানের ধর্মীয় ব্যক্তিত্ব মুফতি আবদুল কাভি এর আগেও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় এসেছেন। ঐশ্বরিয়া রাইকে নিয়ে এমন মন্তব্য করার আগে তিনি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্তকে নিয়েও মন্তব্য করেছিলেন। কাভি দাবি করেন, তার উপদেশ মেনেই রাখি ধর্ম পরিবর্তন করে নাম রেখেছেন ‘ফাতিমা’। এর আগে রাখিকেও বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।

পোস্ট ঐশ্বরিয়াকে বিয়ে করতে চান পাকিস্তানি মুফতি প্রথম হাজির জুমবাংলা.

Scroll to Top