এশিয়ান গেমস: মেয়েদের ফুটবল

এশিয়ান গেমসে মেয়েদের ফুটবল ইভেন্টে আবারও বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। সাউথ কোরিয়ার বিপক্ষে দলটি হেরেছে ৬-০ গোলের বিশাল ব্যবধানে। দুটি গোল করেছেন চো ইউ রি। প্রথম ম্যাচে নর্থ কোরিয়ার বিপক্ষে আফঈদা-মারিয়ারা হেরেছিল ১০-০ গোলের বিশাল ব্যবধানে। দুই ম্যাচে বাংলাদেশ মোট হজম করেছে ১৬ গোল।
ম্যাচের শুরু থেকে বাংলাদেশের উপর চেপে বসেছিল সাউথ কোরিয়া। ছয় পরিবর্তন নিয়ে নামা বাংলাদেশ চাপ সামলাচ্ছিলো বেশ ভালোভাবেই। তবে কোহাতি কিসকুর ভুলে ১৫ মিনিটে কর্নার আদায় করে নেয় কোরিয়া, ওই কর্নার থেকেই প্রথম গোলের দেখা পেয়ে যায় দলটি। কর্নার থেকে হেডে দারুণ গোল করেন মিডফিল্ডার কিম মিনজি, ১-০ গোলে এগিয়ে যায় সাউথ কোরিয়া।
প্রথমার্ধে কোরিয়া আরও কিছু সুযোগ পায়। সেখান থেকে ৪২ মিনিটে দলটি আরও একটি গোল করে। বাংলাদেশ দল সাউথ কোরিয়াকে ভালোভাবে আটকে দিতে পেরেছে। প্রথমার্ধে আর গোল না হলে ওই ২-০ ব্যবধান রেখে বিরতিতে যায় দুদল।
বিরতির পর সব আক্রমণ বিধ্বস্ত হয়ে পড়ে বাংলাদেশ। ৬২ মিনিটে ম্যাচে বাংলাদেশের সবচেয়ে ভালো সুযোগটি পেয়েছিলেন আনিকা রানিয়া সিদ্দিকী। গোলমুখে মারলেও কোরিয়ার ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়। অবশ্য সেই সুযোগটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ দল। ৬৫ মিনিটে আরও একটি গোল হজম করে বসে বাংলাদেশ। হাইলাইন ডিফেন্সে বাংলাদেশের ডিফন্ডাররা উঠে গেলে গোলকিপারকে একা পেয়ে গোল করেন কোরিয়ার মিডফিল্ডার চো ইউরি, ৩-০ গোলে এগিয়ে যায় তারা।
দ্বিতীয়ার্ধে খেই হারিয়ে ফেলা বাংলাদেশ ৭৭ মিনিটে ম্যাচের চতুর্থ গোল হজম করে, গোল করেন জি সো ইয়ুন। ৭৯ মিনিটে পঞ্চম গোল হজম করে, এবার গোল করেন চো ইউরি, ৫-০ গোলে এগিয়ে যায় সাউথ কোরিয়া। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের প্রথম মিটিটে ষষ্ঠ গোল করেন কোরিয়ার অধিনায়ক কো ইউ-জিন। পরে ওই ব্যবধান রেখে ম্যাচ শেষ করে বাংলাদেশ।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…